Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

সেকেন্ড ফ্ল্যাশ দার্জিলিং চায়ের উৎপাদন কমল, ধাক্কা অসমেও

গত বছরের তুলনায় এবার মে মাসে রাজ্যে চায়ের উৎপাদন বাড়ল। যদিও সামান্য ধাক্কা খেয়েছে দার্জিংয়ের চা উৎপাদন।

সেকেন্ড ফ্ল্যাশ দার্জিলিং চায়ের উৎপাদন কমল, ধাক্কা অসমেও
  • ৩ জুলাই, ২০২৬ ২১:৪৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গত বছরের তুলনায় এবার মে মাসে রাজ্যে চায়ের উৎপাদন বাড়ল। যদিও সামান্য ধাক্কা খেয়েছে দার্জিংয়ের চা উৎপাদন। শুক্রবার প্রকাশিত টি বোর্ডের রিপোর্ট থেকে সামনে এসেছে এই তথ্য।

Advertisement

গতবছর মে মাসে দার্জিলিংয়ে ০.৬৭ মিলিয়ন কেজি চা উৎপাদন হয়েছিল। এবার কমে হয়েছে ০.৫০ মিলিয়ন কেজি। অন্যদিকে, রাজ্যে গতবছর মে মাসে চা পাতা উৎপাদন হয়েছিল ৪০ মিলিয়ন কেজি। এবার তা দাঁড়িয়েছে ৪২ মিলিয়ন কেজি।

তবে গোটা দেশের নিরিখে গত বছরের মে মাসের তুলনায় এবার মে মাসে চায়ের উৎপাদন কমেছে। গত বছর দেশে মে মাসে চা পাতা উৎপাদন হয়েছিল ১৩৬ মিলিয়ন কেজি। এবছর মে মাসে দেশে উৎপাদিত চা পাতার পরিমাণ ১৩১ মিলিয়ন কেজি। 

টি বোর্ডের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে, গত বছরের তুলনায় ডুয়ার্সে এবার মে মাসে চায়ের উৎপাদন এক মিলিয়ন কেজি অর্থাৎ ১০ লক্ষ কেজি বেড়েছে। গতবার ছিল ২১ মিলিয়ন কেজি। এবার হয়েছে ২২ মিলিয়ন কেজি। তরাই অঞ্চলেও গত বছরের মে মাসের তুলনায় এবার মে মাসে চা পাতার উৎপাদন বেড়েছে এক মিলিয়ন কেজি। গতবার ছিল ১৮ মিলিয়ন কেজি। এবার হয়েছে ১৯ মিলিয়ন কেজি। তবে দার্জিলিংয়ে চায়ের উৎপাদন কিছুটা কমেছে। 

অসমেও গতবারের মে মাসের তুলনায় এবার মে মাসে এক মিলিয়ন কেজি চা উৎপাদন কমেছে। গত বছর হয়েছিল ৬৫ মিলিয়ন কেজি। এবার হয়েছে ৬৪ মিলিয়ন কেজি।

Advertisement
সম্পর্কিত সংবাদ