Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারুইপুরে ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকা এখনও জলমগ্ন

ভারী বৃষ্টির দাপট কিছুটা কমেছে। কিন্তু দু’দিন আগের বৃষ্টিতেই বারুইপুর পুরসভার ৪ এবং ১৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এখনও জলমগ্ন। জল রাস্তায়, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পচা গন্ধে তিতিবিরক্ত নাগরিকরা।

বারুইপুরে ৪ ও ১৪ নম্বর ওয়ার্ডের বেশকিছু এলাকা এখনও জলমগ্ন
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ভারী বৃষ্টির দাপট কিছুটা কমেছে। কিন্তু দু’দিন আগের বৃষ্টিতেই বারুইপুর পুরসভার ৪ এবং ১৪ নম্বর ওয়ার্ডের কিছু এলাকা এখনও জলমগ্ন। জল রাস্তায়, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। পচা গন্ধে তিতিবিরক্ত নাগরিকরা। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তাঁরা। অভিযোগ এই ব্যাপারে উদাসীন পুরসভা কর্তৃপক্ষ ও কাউন্সিলাররা। বারংবার জানানো হলেও কাজ হয়নি। এই ব্যাপারে পুরসভার চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী বলেন, পাম্পের সাহায্যে জল বের করা হচ্ছে। সমস্যা মিটে যাবে।

Advertisement

ফি বছর বারুইপুর পুরসভার ১৭টি ওয়ার্ডের বেশ কয়েকটি বৃষ্টিতে জলমগ্ন হয়। বেহাল নিকাশি মেরামতের কোনো উদ্যোগ নেয়নি পুরসভা। ১৪ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লি এখনও জলমগ্ন। মানুষের যাতায়াত করাও দুষ্কর হয়ে উঠেছে। একই অবস্থা পঞ্চাননতলাতেও। ৪ নম্বর ওয়ার্ডের সপ্তর্ষিপল্লি থেকে শুরু করে আশ্রম মাঠ এলাকা পুরো জলমগ্ন। এলাকার বাসিন্দারা বলেন, বছরের পর বছর নিকাশি ঠিক করার ব্যাপারে কোনো উদ্যোগ নেয়নি পুরসভা। তার ফল ভুগতে হচ্ছে। জলে পা দিয়ে যাতায়াত করতে করতে পায়ে ঘা হয়ে যাচ্ছে। জলে পোকামাকড় ভাসছে। ছোট ছেলেমেয়েদের খুব অসুবিধায় পড়তে হচ্ছে। জল থেকে এতো গন্ধ বেরচ্ছে যে টেকা যাচ্ছে না। ফি বছর কেন এই দুর্ভোগ পোহাতে হবে আমাদের?
এই ব্যাপারে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সংগীতা কয়াল মণ্ডল বলেন, জল বের হওয়ার পথ আটকে থাকায় সমস্যা হচ্ছে। তবে আমরা দেখছি ব্যাপারটা। আর ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অপরাজিতা দাস বলেন, সমস্যা মেটানোর চেষ্টা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ