Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬

কেতন খুনের ৪ মাস আগেই গোপনে বিয়ে সিয়া-চেতনের!

গোপনে বিয়ে করেছিল সিয়া গোয়েল ও চেতন চৌধুরী! পুনেতে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে এই তথ্য সামনে এসেছে।

কেতন খুনের  ৪ মাস আগেই গোপনে বিয়ে সিয়া-চেতনের!
  • ৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: গোপনে বিয়ে করেছিল সিয়া গোয়েল ও চেতন চৌধুরী! পুনেতে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের তদন্তে এই তথ্য সামনে এসেছে। পুলিশ সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে কেতনের সঙ্গে বাগদান হয়েছিল সিয়ার। তারপরই গোপনে চেতনকে বিয়ে করে সিয়া। তবে সেকথা বাড়ির লোকজনকে জানায়নি তারা। এরইমধ্যে কেতনের সঙ্গে বিয়ের প্রস্তুতিও নিতে থাকে সিয়া। 

Advertisement

কেতন খুনে অভিযুক্ত  সিয়া ও চেতনের কল রেকর্ড, লোকেশন, হোয়াটসঅ্যাপ, সার্চ হিস্ট্রি সহ যাবতীয় ডিজিটাল ফুটপ্রিন্ট খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, চেতন খুনের ৪ মাস আগে বিয়ে করেছিল সিয়া ও চেতন। তাঁদের ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেটের খোঁজ চলছে। বিয়ের পর যুগলের মালা পরিহিত ছবিও একটি প্রাইভেট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। 
অন্যদিকে তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, কেতন খুনের ‘টেক্সট বুক’ ছিল গত বছরের হানিমুন মার্ডার কেস। মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল রাজা রঘুবংশীকে। কেতন খুনের সঙ্গে সেই ঘটনার আশ্চর্যজনক মিল অবাক করেছে অনেককেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মিল মোটেও কাকতালীয় নয়। খুনের আগে লাগাতার হানিমুন মার্ডার কেস সম্পর্কে পড়াশোনা করেছিল সিয়া। অভিযুক্ত সোনম রঘুবংশীর ‘ভুল’ গুলি থেকে শিক্ষা নিয়ে তৈরি করা হয়েছিল পরিকল্পনা। এমনকি হাজতে থাকা অবস্থায় মহিলা বন্দীদের পেটানো হয় কিনা, সে সম্পর্কেও ইন্টারনেটে সার্চ করেছিল সিয়া। বন্দিদের অধিকার নিয়েও বিস্তারিত জেনেছিল সে।

Advertisement
সম্পর্কিত সংবাদ