Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

কেতনের থেকে নেওয়া ১ কোটি টাকা প্রেমিক চেতনকে দেয় সিয়া

কেতন আগরওয়াল খুনের ঘটনায় সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বিয়ের কেনাকাটার জন্য হবু স্বামী কেতনের কাছ থেকে এক কোটি টাকা নিয়েছিল সিয়া গোয়েল। আসলে শুধু খুন নয়।

কেতনের থেকে নেওয়া ১ কোটি টাকা প্রেমিক চেতনকে দেয় সিয়া
  • ৩০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুনে: কেতন আগরওয়াল খুনের ঘটনায় সামনে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য। তদন্ত সূত্রে জানা গিয়েছে, বিয়ের কেনাকাটার জন্য হবু স্বামী কেতনের কাছ থেকে এক কোটি টাকা নিয়েছিল সিয়া গোয়েল। আসলে শুধু খুন নয়। প্রেমিক চেতনের সঙ্গে ভবিষ্যতের যাবতীয় পরিকল্পনা করে ফেলেছিল তরুণী। ওই টাকা দিয়ে বিয়ের কোনো কেনাকাটা করেনি সিয়া। পুরো টাকাই প্রেমিক চেতনের হাতে তুলে দিয়েছিল। চেতনের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সে আগেই জানিয়েছিল, কেরিয়ার গড়তে অন্তত তিন বছর সময় লাগবে। 

Advertisement

সিয়া ভেবেছিল, বছর তিনেকের মধ্যে পরিস্থিতি শান্ত হয়ে যাবে। এই টাকা দিয়ে চেতনের ব্যবসাও দাঁড়িয়ে যাবে। আর সুযোগ বুঝে দু’জনে বিয়ে সেরে ফেলবে। যদিও তার আগেই শ্রীঘরে স্থান হল যুগলের। রবিরার দুই অভিযুক্তকে লোহাগড় দুর্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। জানা গিয়েছে, কেতনকে ধাক্কা মেরে ফেলার ঠিক আগের মুহূর্তে আচমকা বসে পড়েছিল সিয়া। আর এটাই ছিল সিগন্যাল। কথা ছিল, তাকে বসতে দেখে বাকি কাজটা সেরে ফেলবে চেতন। এক্ষেত্রে সিয়াও সুরক্ষিত থাকবে। কারণ কেতন পড়ে যাওয়ার সময় বাঁচার জন্য সিয়াকে ধরতে পারে। এতে কেতনের সঙ্গে সিয়ারও মৃত্যু হতে পারত।

Advertisement
সম্পর্কিত সংবাদ