Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

মাদ্রাসার ৩৬১ শিক্ষক-কর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে

পশ্চিমবঙ্গের মাদ্রাসার ৩৬১ জন শিক্ষক-অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তাঁদের বকেয়া বেতন সহ অন্যান্য আর্থিক সুবিধাও আর দেওয়া হবে না বলেও জানিয়ে দিল শীর্ষ আদালত।

মাদ্রাসার ৩৬১ শিক্ষক-কর্মীর চাকরি বাতিল সুপ্রিম কোর্টে
  • ১৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মাদ্রাসার ৩৬১ জন শিক্ষক-অশিক্ষক কর্মচারীর চাকরি বাতিল করে দিল সুপ্রিম কোর্ট। তাঁদের বকেয়া বেতন সহ অন্যান্য আর্থিক সুবিধাও আর দেওয়া হবে না বলেও জানিয়ে দিল শীর্ষ আদালত। মাদ্রাসার ম্যানেজিং কমিটির বাছাই করা শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের নিয়োগকে মান্যতা না দিয়ে সোমবার বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহ তাঁদের ৫২ পাতার রায় দিলেন। ২০১৬-২০২০ সালের মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার মাদ্রাসায় ব্যাপক হারে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ করেছিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি। যার বিরোধিতা করে রাজ্য সরকার। ২০২৪ সাল থেকে চলছিল মামলা। ৪০ বার হয়েছে শুনানি। গত ২১ মে রায় রিজার্ভ রেখেছিল আদালত। এদিন রায়দান হল। জানিয়ে দেওয়া হল, পশ্চিমবঙ্গ সরকার এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের অনুমোদন ছাড়া নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষক-অশিক্ষক কর্মী নিয়োগ করতে পারবে না মাদ্রাসার ম্যানেজমেন্ট কমিটি। রায়ে বলা হল, কমিটির নিয়োগ করা কর্মীদের চাকরি বাতিল হওয়ায় সেই পদ খালি হয়ে গেল। এবার সেই পদে মাদ্রাসা সার্ভিস কমিশনের সুপারিশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ