Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

শেষ আটে সুইৎজারল্যান্ড

দীর্ঘ সাত দশকের প্রতীক্ষার অবসান। শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়াকে টাই-ব্রেকারে হারিয়ে বিশ্বকাপে দৌড় জারি রাখল সুইৎজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল তারা। শেষ আটে জাকা-আকাঞ্জিদের প্রতিপক্ষ আর্জেন্তিনা।

শেষ আটে সুইৎজারল্যান্ড
  • ৯ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সুইৎজারল্যান্ড- ০   :     কলম্বিয়া- ০
(টাই-ব্রেকারে ৪-৩ ব্যবধানে 
জয়ী সুইৎজারল্যান্ড)

Advertisement

ভ্যাঙ্কুভার: দীর্ঘ সাত দশকের প্রতীক্ষার অবসান। শেষ ষোলোর লড়াইয়ে কলম্বিয়াকে টাই-ব্রেকারে হারিয়ে বিশ্বকাপে দৌড় জারি রাখল সুইৎজারল্যান্ড। ১৯৫৪ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালে উঠল তারা। শেষ আটে জাকা-আকাঞ্জিদের প্রতিপক্ষ আর্জেন্তিনা।
ম্যাচে সিংহভাগ আধিপত্য ছিল কলম্বিয়ার। ১২০ মিনিটের খেলায় তারাই বেশি সম্ভাবনা তৈরি করেছিল। ১৫টি শটের মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। পক্ষান্তরে, সুইৎজারল্যান্ড নিয়েছে মাত্র ৭টি শট। কিন্তু একাধিক ভালো সুযোগ তৈরি করেও গোলের দরজা খুলতে পারেননি ডিয়াজ, রডরিগেজরা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা গোলশূন্য থাকার পর স্নায়ুর চূড়ান্ত পরীক্ষায় বাজিমাত সুইসদের। টাই-ব্রেকারে জয়ের রূপকার হয়ে ওঠেন গোলরক্ষক গ্রেগর কোবেল। কলম্বিয়ার দাভিনসন স্যাঞ্চেজের শট ক্রসবারে লাগার পর, হার্নান্ডেজের পেনাল্টি রুখে দলকে ঐতিহাসিক সাফল্য এনে দেন বরুসিয়া ডর্টমুন্ডের দুর্গপ্রহরী। এরপর ম্যানুয়েল আকানজি গোল করতে ব্যর্থ হলেও রুবেন ভার্গাস ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে সুইৎজারল্যান্ডের জয় নিশ্চিত করেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ