Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতিভাবান রাইফেল শ্যুটার রহস্যজনকভাবে নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে হাওড়ার এক প্রতিভাবান রাইফেল শ্যুটার। সে মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা।

প্রতিভাবান রাইফেল শ্যুটার রহস্যজনকভাবে নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার
  • ১৬ জুলাই, ২০২৬ ১৮:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে হাওড়ার এক প্রতিভাবান রাইফেল শ্যুটার।  সে মধ্য হাওড়ার ৩০/২, উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা।

Advertisement

পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দোকানে কিছু কেনাকাটা করতে বেরিয়েছিল ওই কিশোরী। তারপর আর সে বাড়ি ফেরেনি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। জানা গিয়েছে, হাওড়া স্টেশনের একটি প্ল্যাটফর্মে তাকে শেষবার দেখা গিয়েছিল।

কিশোরীর বাবা  জানান, তাঁর মেয়ে রাইফেল শ্যুটিংয়ে অত্যন্ত মেধাবী। সম্প্রতি জাতীয় দলে ট্রায়ালের সুযোগও পেয়েছে এবং নিয়মিত অনুশীলন করত। প্রতিদিন ভোরে তার প্র্যাকটিস থাকত। বুধবার রাতে সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মেয়ের মোবাইল ফোনও বাড়িতেই ছিল। পরিবারের সঙ্গে কোনো ধরনের অশান্তি বা মনোমালিন্যও হয়নি। তাই হঠাৎ কী কারণে সে নিখোঁজ হয়ে গেল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার, আত্মীয়স্বজন এবং দময়ন্তীর সতীর্থদের মধ্যে। ইতিমধ্যেই হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করেছে পরিবার। বৃহস্পতিবার বিকেলের পর সমাজমাধ্যমেও কিশোরীর নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করা হয়েছে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ