Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দু'দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, অনুষ্ঠান রবীন্দ্র সদনে

পালাবদলের পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। ১ আগস্ট যোগ দেবেন রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানেও। গতকাল তাঁর এক অনুরাগী একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তাসলিমাকে বাংলায় ফিরিয়ে আনার আর্জি জানান।

দু'দশক পর কলকাতায় ফিরছেন তসলিমা, অনুষ্ঠান রবীন্দ্র সদনে
  • ১৪ জুলাই, ২০২৬ ১৫:৩২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পালাবদলের পর বাংলায় ফিরছেন তসলিমা নাসরিন। ১ আগস্ট যোগ দেবেন রবীন্দ্র সদনের একটি অনুষ্ঠানেও।  গতকাল তাঁর এক অনুরাগী একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্টে তাসলিমাকে বাংলায় ফিরিয়ে আনার আর্জি জানান। সেই পোস্টটি লাভ রিঅ্যাক্ট দিয়ে নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেন তসলিমা। আর তারপরেই অবশেষে তাঁর বাংলায় ফিরে আসার খবরে শিলমোহর পড়ল। 

Advertisement

১৯৬২ সালে বাংলাদেশের ময়মনসিংহে জন্ম তসলিমার। প্রথম জীবন চিকিৎসক হয়ে শুরু করলেও পরে লেখিকা হয়ে ওঠেন তিনি। তাঁর লেখার মূল বিষয় হয়ে ওঠে মৌলবাদ ও সংখ্যালঘু নিপীড়নের বিরোধিতা। ১৯৯৩ সালে তাঁর প্রকাশিত 'লজ্জা' প্রথম কট্টরপন্থীদের নিশানায় আসে। আসতে থাকে প্রাণনাশের হুমকি, একাধিক মামলা ও গ্রেপ্তারের আশঙ্কা। অবশেষে ১৯৯৪ সালে তিনি বাংলাদেশ ছেড়ে ইউরোপে বসবাস শুরু করেন। পরে ২০০৪ সালে তিনি কলকাতায় ফিরে আসেন। ফের ২০০৭ সালে তাঁর একটি বিতর্কিত লেখা 'দ্বিখণ্ডিত' নিয়ে কলকাতার পার্কসার্কাস অঞ্চলে বৃহৎ আন্দোলন শুরু হয়। সে সময় তৎকালীন বাম সরকার তাঁকে কলকাতা ছাড়তে বাধ্য করে। অশান্তির আশঙ্কায় তৃণমূল জামানাতেও তাঁর বাংলায় ফেরা হয়নি।

এবছর বিজেপি সরকার ক্ষমতায় এলে কলকাতায় ফেরার ইচ্ছাপ্রকাশ করেন লেখিকা। গত ৪ মে বাংলায় জনাদেশ স্পষ্ট হওয়ার পরে সামাজিক মাধ্যমে তাসলিমা লেখেন, 'পশ্চিমবঙ্গ আমার কাছে বাংলা। বাংলাদেশ যেমন বাংলা। আমার শেকড় বাংলায়।'  এর রেশ ধরে তিনি আরও লেখেন, 'দুই বাংলার দুয়ার আমার জন্য বহুকাল বন্ধ।... পূর্ব বাংলার দরজা চিরকালের জন্য বন্ধ। পশ্চিম বাংলার দরজা যদি খোলা হয়, তাহলে তো কৃতার্থ হব।'  

Advertisement
সম্পর্কিত সংবাদ