Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দশটি ভাসমান জেটি, উদ্বোধন আজ

জলপথ পরিবহণকে গুরুত্ব দিতে গঙ্গায় অধিকাংশ জেটিকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগের সরকারের আমলে কাজ শুরু হয়। বিশ্ব ব্যাংক আর্থিক সাহায্য করতে এগিয়ে আসে।

প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে দশটি  ভাসমান জেটি, উদ্বোধন আজ
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জলপথ পরিবহণকে গুরুত্ব দিতে গঙ্গায় অধিকাংশ জেটিকে আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। আগের সরকারের আমলে কাজ শুরু হয়। বিশ্ব ব্যাংক আর্থিক সাহায্য করতে এগিয়ে আসে। মোট খরচের ৭০ শতাংশ টাকা দেয় বিশ্ব ব্যাংক, বাকি ৩০ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। প্রায় ৪০ কোটি টাকা ব্যয় করে উন্নত পরিকাঠামোসহ দশটি ভাসমান জেটি তৈরি হয়েছে। যেখানে যাত্রীদের বসার জায়গা, শৌচাগার, টিকিট কাটার জায়গা সবই থাকছে। এই দশটি জেটির উদ্বোধন হবে আজ শুক্রবার। 

Advertisement

মেটিয়াবুরুজ জেটির সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সব জেটির উদ্বোধন করবেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং। জেটিগুলি হল, বৈদ্যবাটি পুরসভার অধীনে কানাইদেওয়ান ফেরিঘাট, উত্তর বারাকপুর পুরসভার অধীনে বাবাজি ফেরিঘাট, চুঁচুড়া পুরসভার নিয়ন্ত্রণে থাকা চাঁদনী ও হুগলি ফেরিঘাট, বরানগর পুরসভার অধীনে বরানগর ফেরিঘাট। এছাড়াও হাওড়া পুরসভার বালি ফেরিঘাট, হালিশহর পুরসভার অধীনে জুট মিল ফেরিঘাট, পুজালি পুরসভার অধীনে পুজালি ফেরিঘাট, কলকাতার মেটিয়াবুরুজ ফেরিঘাট এবং হলদিয়ার কুকড়াহাটি ফেরিঘাট। প্রশাসন সূত্রে খবর, এক একটি ভাসমান ফেরিঘাট তৈরি করতে চার থেকে সাড়ে চার কোটি টাকা খরচ হয়েছে। জলপথ পরিবহণকে আরও শক্তিশালী করাই রাজ্য সরকারের প্রধান উদ্দেশ্য বলে জানিয়েছেন অর্জুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ