Bartaman Logo
২ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

জঙ্গিঘাঁটি ধ্বংসের শব্দ গোটা বিশ্বে শোনা গিয়েছে: মোদি

‘ভারতের নিজস্ব প্রতিরক্ষা পরিকাঠামো বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের সেনাবল আরও শক্তিশালী হয়ে উঠেছে

জঙ্গিঘাঁটি ধ্বংসের শব্দ গোটা বিশ্বে শোনা গিয়েছে: মোদি
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: ‘ভারতের নিজস্ব প্রতিরক্ষা পরিকাঠামো বিশ্বে পরিচিতি লাভ করেছে। দেশের সেনাবল আরও শক্তিশালী হয়ে উঠেছে। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানে একের পর এক জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার শব্দ সেদিন বিশ্বজুড়ে শোনা গিয়েছিল। সবাই সাক্ষী ছিল সেই অভিযানের।’ অস্ট্রেলিয়া সফর চলাকালে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন মেলবোর্নে প্রবাসী ভারতীয়দের সভায় বক্তব্য রাখেন মোদি। সেখানেই পহেলগাঁও হামলার জবাবে ভারতীয় সেনার অভিযানের প্রসঙ্গ ওঠে। প্রধানমন্ত্রীর সাফ বার্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বদা কড়া জবাব দেবে ভারত। একইসঙ্গে ‘মেক ইন ইন্ডিয়া’র সাফল্যের কথাও তুলে ধরেন তিনি। মোদি বলেন, ‘বর্তমানে ভারতের তৈরি পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয়তা লাভ করেছে।’ দুই দেশের সম্পর্ক নিয়েও প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘অস্ট্রেলিয়া-ভারত সম্পর্ক এক অন্য উচ্চতায় পৌঁছেছে। ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় এসেছিলাম। বিগত ২৮ বছরে সেবার প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ায় পা রেখেছিল। তারপর গত ১২ বছরে এটা আমার তৃতীয় সফর। ক্রমে ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক সুদৃ‌ঢ় হয়েছে। মোদি নয়। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন প্রবাসী ভারতীয়রাই।’

Advertisement

 অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে নরেন্দ্র মোদি।-পিটিআই

Advertisement
সম্পর্কিত সংবাদ