Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

রামমন্দিরের প্রণামি চুরি: আজ সুপ্রিম কোর্টে শুনানি

অযোধ্যার রাম মন্দিরের প্রণামি চুরি ইস্যুতে আজ সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে শুনানি হবে।

রামমন্দিরের প্রণামি চুরি: আজ সুপ্রিম কোর্টে শুনানি
  • ১৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অযোধ্যার রাম মন্দিরের প্রণামি চুরি ইস্যুতে আজ সোমবার সুপ্রিম কোর্টে শুনানি। দেশের প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনের বেঞ্চে শুনানি হবে। ফলে রামমন্দিরের প্রণামি চুরি ইস্যুতে শীর্ষ আদালত কী মন্তব্য করে, রাজনৈতিক মহলে বাড়ছে কৌতুহল। প্রধান দু‌ই আবেদনকারী কংগ্রেসের অজয় কুমার রাই এবং দীনেশ কুমার যাদবের পাশাপাশি আরজেডির সাংসদ সুধাকর সিং। তাঁদের দাবি, প্রণামি চুরির তদন্তে সিবিআইয়ের নেতৃত্বে তৈরি হোক স্পেশাল ইনভেস্টিগেশন টিম (এসআইটি)। হোক রামমন্দির ট্রাস্ট সদস্যদের ফরেনসিক তদন্ত। প্রণামি চুরির প্রকৃত পরিকল্পনাকারীকে শাস্তি দেওয়া হোক। উত্তরপ্রদেশ সরকারের তৈরি এসআইটি যে আটজনকে গ্রেপ্তার করেছে, তাঁরা নেহাতই বোড়ে। দাবি কংগ্রেসের। তাই রাঘব বোয়ালদের ধরার পক্ষে সুর চড়াচ্ছে রাহুল গান্ধীর দল। আগামী সপ্তাহে ২০ জুলাই থেকে শুরু হতে চলা সংসদের বাদল অধিবেশনও এ ব্যাপারে বিরোধীরা সরব হবে বলেই ঠিক করেছে। 

Advertisement

এদিকে, আগামী ২২ জুলাই রামমন্দির ট্রাস্টের বৈঠক রয়েছে। প্রণামি চুরির ঘটনা প্রকাশ্যে আসার পরেই চম্পত রাই বনসল সহ রামমন্দির ট্রাস্ট থেকে কয়েকজন সরে যান। কেন্দ্রীয় সরকারও ট্রাস্টে একজন কার্যনির্বাহী অফিসার (সিইও) বসাবে বলে গত ৬ জুলাই ঘোষণা করে। কে হবেন সিইও, তা ঠিক করতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রমোদ কোহলি, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বিষ্ণুকান্ত চতুর্বেদী এবং এনআইটি রায়পুরের প্রাক্তন চেয়ারম্যান সুরেশ হাওয়ারেকে নিয়ে একটি কমিটিও গঠন করা হয়। রবিবার সংবাদ সংস্থা পিটিআইকে অযোধ্যার ‘রামমন্দির নির্মাণ কমিটি’র চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র জানিয়েছেন, ‘সিইও’র দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করবে মন্দির ট্রাস্টই। নতুন সিইও আর্থিক বিষয় দেখভাল করবেন। ট্রাস্ট বা সিইও’র কাজে সরকারের কোনও হস্তক্ষেপ থাকবে না।’ 
প্রধানমন্ত্রীর ঘনিষ্ট নৃপেন্দ্র মিশ্রের কথায়, ‘সিইও ট্রাস্টের সহকারী হিসেবে কাজ করবেন। সরকারি প্রতিনিধি হিসাবে মন্দিরের কাজে হস্তক্ষেপ করবেন না। সিইও’কে কতটা ক্ষমতা দেওয়া হবে, তা সম্পূর্ণভাবে ঠিক করবে ট্রাস্ট।’ তবে কি প্রণামি চুরিতে মোদি সরকার নজিরবিহীনভাবে রামমন্দির ট্রাস্টে সিইও নিয়োগের কথা বললেও আদতে তাঁকে ‘ঠুঁটো’ করেই রাখা হবে?  

Advertisement
সম্পর্কিত সংবাদ