Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

লোকারণ্য পুরীতে পদপিষ্টের পরিস্থিতি, দমবন্ধ হয়ে মৃত ১, অসুস্থ ২০০-র বেশি পুণ্যার্থী, চাঞ্চল্য

প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ল শ্রীক্ষেত্র পুরীতে। বৃহস্পতিবার জগন্নাথ দর্শনের জন্য মন্দিরের সিংহদ্বারের বাইরে উপচে পড়েছিল ভিড়।

লোকারণ্য পুরীতে পদপিষ্টের পরিস্থিতি, দমবন্ধ হয়ে মৃত ১, অসুস্থ ২০০-র বেশি পুণ্যার্থী, চাঞ্চল্য
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পুরী: প্রতি বছরের মতো এবারও রথযাত্রা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় উপচে পড়ল শ্রীক্ষেত্র পুরীতে। বৃহস্পতিবার জগন্নাথ দর্শনের জন্য মন্দিরের সিংহদ্বারের বাইরে উপচে পড়েছিল ভিড়। কার্যত পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। সেখানেই দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছরের এক ব্যক্তি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। শুধু মন্দির প্রাঙ্গন নয়, গোটা গ্র্যান্ড রোডই (রথযাত্রার পথ) ছিল লোকে লোকারণ্য। ভিড়ের চাপে অন্তত ২০০ মানুষ অসুস্থ হয়ে পড়েন। তাঁদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

Advertisement

প্রাথমিকভাবে জানা গিয়েছে, দেব বিগ্রহকে মন্দির থেকে রথে তোলার সময় (পাহান্ডি যাত্রা) বিপুল ভিড় উপচে পড়েছিল সেখানে। সেই সময়েই নিরাপত্তা বলয় থেকে মাত্র ৫০০ মিটার দূরে আচমকা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। ভিড়ের চাপে অসুস্থ হয়ে পড়েন ৪৫ বছরের এক ব্যক্তি। দ্রুত তাঁকে উদ্ধার করে পুরীর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ভিড়ের চাপে আরও বহু পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। দুপুর ১টার নাগাদ পুরী পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অসুস্থ হয়ে পড়া ৩৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত পর্যন্ত সংখ্যাটি দুই শতাধিক পেরিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে অনেককেই প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 
২০২৫ সালেও একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছিল পুরী। গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল অন্তত তিন জনের। আহত হন প্রায় ৫০ জন।

Advertisement
সম্পর্কিত সংবাদ