Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রুশ তেলভাণ্ডারে ফের ড্রোন হামলা ইউক্রেনের

রুশ রাজধানী সেন্ট পিটার্সবার্গের তেল ভাণ্ডারে বড়োসড়ো ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার দিনভর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় কিয়েভ।

রুশ তেলভাণ্ডারে ফের ড্রোন হামলা ইউক্রেনের
  • ৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মস্কো: রুশ রাজধানী সেন্ট পিটার্সবার্গের তেল ভাণ্ডারে বড়োসড়ো ড্রোন হামলা চালাল ইউক্রেন। শনিবার দিনভর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র  ও ড্রোন হামলা চালায় কিয়েভ।  এর জেরে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সেন্ট পিটার্সবার্গের পাশাপাশি কিরভস্কি ও ক্রনস্টাডটেও হামলা চালায় জেলেনস্কি বাহিনী। ক্রেমলিন অবশ্য জানিয়েছে, কিরভস্কিতে ৭২টি ড্রোন ধ্বংস করেছে রুশ বাহিনী। শনিবার হামলা নিয়ে টেলিগ্রামে একটি পোস্ট করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদামির জেলেনস্কি। সেখানে তিনি লেখেন, ‘রাশিয়ার জ্বালানি পরিকাঠামো লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী। একইসঙ্গে ক্রনস্টাডটের গুরুত্বপূর্ণ সেনাঘাঁটি আক্রমণ করা হয়।’ যদিও ইউক্রেনের এই সামরিক অভিযানকে গুরুত্ব দিতে রাজি নন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর দাবি, যুদ্ধক্ষেত্রে বারবার হারছে ইউক্রেন। সেদিক থেকে নজর ঘোরাতেই রাশিয়ার তেল ভাণ্ডারে হামলা চালাচ্ছে ওরা। পুতিন আরও জানান, দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে কোস্টিয়ান্তিনিভকা শহর দখল করা হয়েছে।  এই দাবি পত্রপাঠ খারিজ করেন জেলেনস্কি। তিনি লেখেন, ‘এটা রাশিয়ার আরও একটি মিথ্যে কথা। খবরের শিরোনামে থাকতে এসব করা হচ্ছে। কোস্তিয়ান্তিনিভকা রাশিয়ার দখলে থাকলে সেখানে বসেই আমার সঙ্গে কূটনৈতিক আলোচনা করতে পারতেন পুতিন। তবে উনি ফ্রন্ট লাইন কখনো অতিক্রম করবেন না। পুতিনের বক্তব্য আর বাস্তবের মধ্যে বিস্তর ফারাক।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ