Bartaman Logo
৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

৪,১০০ গ্রামের সব বাড়িতে জলের সংযোগ একমাসেই, টার্গেট নবান্নের

আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের আওতায় ৪,১০০টি গ্রামে ১০০ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ সুনিশ্চিত করার টার্গেট বাঁধল নবান্ন।

৪,১০০ গ্রামের সব বাড়িতে জলের সংযোগ একমাসেই, টার্গেট নবান্নের
  • ১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জল জীবন মিশন প্রকল্পের আওতায় ৪,১০০টি গ্রামে ১০০ শতাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ সুনিশ্চিত করার টার্গেট বাঁধল নবান্ন। শুধু মুখে বা পোর্টালে সংখ্যা তত্ত্বের ভিত্তিতে নয়, শতভাগ কাজ সম্পন্ন করে তাদের ‘সার্টিফিকেশন’ নিশ্চিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ, শুধু সংযোগ সেরেই হাত গোটাবে না রাজ্য। নিশ্চিত করবে পর্যাপ্ত জলের সরবরাহও।

Advertisement

মঙ্গলবার নবান্নে জনস্বাস্থ্য কারিগরি (পিএইচই) দপ্তর এবং পূর্তদপ্তরের বিভিন্ন প্রকল্প নিয়ে পৃথক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন দুই দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার। উপস্থিত ছিলেন পিএইচই প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, দুই দপ্তরের সচিব এবং পদস্থ কর্তারা। পিএইচইর আগামী পাঁচ বছরের ভিশন প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত এক বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। বৈঠকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পানীয় জল প্রকল্পের অগ্রগতিও পর্যালোচনা করা হয় এবং সেগুলি দ্রুত সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন মন্ত্রী। অন্যদিকে, বিভাগীয় মন্ত্রী পূর্তদপ্তরের জাতীয় সড়ক শাখার বৈঠক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন। পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীনে ডিপিআর পর্যায়ে থাকা নতুন গ্রিনফিল্ড জাতীয় সড়ক প্রকল্পগুলি নিয়েও বিস্তৃত আলোচনা হয়। বৈঠকে আগামী পাঁচ বছরের জন্য দপ্তরের ভিশন ও উন্নয়নমূলক রোডম্যাপ নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ