Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অল্প বৃষ্টিতেই জল নিউটাউনের সার্ভিস রোডে

ঝাঁ চকচকে নিউটাউনের বিশ্ববাংলা সরণি। কিন্তু অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে উঠছে মূল রাস্তার পাশের সার্ভিস রোড। জল জমছে একাধিক জায়গায়।

অল্প বৃষ্টিতেই জল নিউটাউনের সার্ভিস রোডে
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ঝাঁ চকচকে নিউটাউনের বিশ্ববাংলা সরণি। কিন্তু অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে উঠছে মূল রাস্তার পাশের সার্ভিস রোড। জল জমছে একাধিক জায়গায়। এলাকার মানুষের অভিযোগ, সার্ভিস রোডের কিছু কিছু অংশ ভেঙেও গিয়েছে। সেখানে জলও জমছে। আবার কিছু অংশ নিচু হয়ে গিয়েছে। সেখানেও জল জমে যাচ্ছে। নিকাশির সমস্যার কারণেই এই দশা। দীর্ঘক্ষণ জল জমে থাকছে। ফলে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। জলের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে।

Advertisement

বিশ্ববাংলা সরণির অবস্থা ভালো। কিন্ত একাধিক জায়গায় সার্ভিস রোডের অবস্থা খারাপ। কোথাও কোথাও গর্ত হয়ে গিয়েছে। বৃষ্টি ছাড়াও ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। বৃষ্টি হলে কাদাজলের উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে। যেখানে খানাখন্দ নেই, সেখানেও অল্প বৃষ্টি হলে জল জমে যাচ্ছে। শুক্রবার বিকেল পৌনে তিনটে নাগাদ আচমকা বৃষ্টি হয় অল্প সময়ের জন্য। মিনিট দশেক বৃষ্টির পর দেখা যায়, বিশ্ববাংলা গেটের ঠিক পাশে স্মার্ট প্লাজার সামনে সার্ভিস রোডের বেশ খানিকটা অংশ জলমগ্ন হয়ে পড়েছে।
সেখান থেকে যাত্রাগাছি ফ্লাইওভার চত্বর পেরিয়ে ইকোপার্কের আগে পুরনো পুলিশ ফাঁড়ি বা সাব-ট্রাফিক গার্ডের অফিসের সামনে সার্ভিস রোডের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে। মৃত্যুঞ্জয় সাহা নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ভারী বৃষ্টি হলে জল জমতে পারে। কিন্তু অল্প বৃষ্টিতেই জলমগ্ন দশা কেন হচ্ছে তা খতিয়ে দেখা দরকার। বহু মানুষ সার্ভিস রোড ব্যবহার করেন। মূলত নিকাশি সংক্রান্ত সমস্যার জেরেই এই ঘটনা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কয়েকটি জায়গা নিচু থাকার কারণে অল্প সময় জল জমলেও দ্রুত নেমে যায়। তবুও কোথায় কোথায় সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ