Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার এখনই চালু নয়: কেন্দ্র

ফোন নম্বর গোপন রেখেও মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। জনপ্রিয় মেসেজিং অ্যাপের নয়া এই ফিচার নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার।

ভারতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার এখনই চালু নয়: কেন্দ্র
  • ২ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ফোন নম্বর গোপন রেখেও মেসেজ পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। জনপ্রিয় মেসেজিং অ্যাপের নয়া এই ফিচার নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। তাদের আশঙ্কা, এর ফলে অনলাইন প্রতারণার ঝুঁকি আরও বাড়তে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, এব্যাপারে হোয়াটসঅ্যাপের প্রধান সংস্থা মেটাকেও কড়া বার্তা পাঠিয়েছে কেন্দ্র। তাতে বলা হয়েছে, এখনই নয়া ফিচার ভারতে চালু করা যাবে না। তিনদিনের মধ্যে নয়া পরিষেবা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে হবে মেটাকে। তারপর পরবর্তী পদক্ষেপ জানানো হবে। তথ্যাভিজ্ঞ মহলের মতে, নম্বর না দেখা গেলেও ব্যবহারকারীদের একটি ইউজারনেম দিতে হবে। সেক্ষেত্রে কোনো সরকারি এজেন্সি, তদন্তকারী সংস্থা বা প্রভাবশালী ব্যক্তির নাম ব্যবহার করে সাধারণ মানুষকে বিপাকে ফেলতে পারে প্রতারকরা। এতে সমাজ ও জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তাই সরকার কোনোভাবেই দেশবাসীর নিরাপত্তা ও জাতীয় স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না। সেকারণে সার্বিকভাবে নয়া ফিচার্সর্ত দাবি করে.জানিয়ে. চালু হওয়ার আগে সবদিক খতিয়ে দেখার পক্ষপাতি মোদি সরকার। ঝুঁকি থাকলে সংশ্লিষ্ট সুবিধা ভারতে ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি হতে পারে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ