Bartaman Logo
৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিশ্চন্দ্রপুরের সালালপুরে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের কাজ শুরু

পানীয় জলের সমস্যার খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসল প্রশাসন।

হরিশ্চন্দ্রপুরের সালালপুরে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের কাজ শুরু
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: পানীয় জলের সমস্যার খবর প্রকাশ্যে আসার পরই নড়েচড়ে বসল প্রশাসন। শুরু হল বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবা চালুর জন্য সংযোগ দেওয়ার কাজ। হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের সালালপুর গ্রামে এই কাজ শুরু হওয়ায় খুশি গ্রামবাসীরা। উল্লেখ্য, তিন সপ্তাহ আগে পানীয় জলের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছিলেন বাসিন্দারা। বিষয়টি নিয়ে ‘বর্তমান’ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গ্রামবাসীদের অভিযোগ ছিল, পাঁচ বছর আগে জল প্রকল্পের পাইপলাইন বসানো হলেও এখনও পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি। ফলে তীব্র গরমের মধ্যে পানীয় জলের সংকটে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বাসিন্দাদের। ব্লক প্রশাসন থেকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ইঞ্জিনিয়ারের কাছেও একাধিকবার অভিযোগ জানানো হলেও কাজ হয়নি। অবশেষে জলের দাবিতে বিক্ষোভ এবং বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসার পর প্রশাসন উদ্যোগী হয়েছে। এরপরই গ্রামে বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগের কাজ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা পারভেজ আলম বলেন, তীব্র গরমের মধ্যে পানীয় জলের ব্যাপক সংকট ছিল। বাধ্য হয়ে অগভীর নলকূপের জল খেতে হচ্ছিল। বিক্ষোভের পর প্রশাসন উদ্যোগ নিয়ে বাড়ি বাড়ি ট্যাপ সংযোগের কাজ শুরু করেছে। এতে আমরা খুবই খুশি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ