Bartaman Logo
১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ইটাহারে ব্রাউন সুগার সহ ধৃত যুবক

হাত বদল করতে গিয়ে চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক। ধৃত যুবকের নাম দুলাল রায়। ধৃত শিলিগুড়ির ভক্তিনগর থানার ভানুনগরের বাসিন্দা।

ইটাহারে ব্রাউন সুগার সহ ধৃত যুবক
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ইটাহার: হাত বদল করতে গিয়ে চার লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার শিলিগুড়ির এক যুবক। ধৃত যুবকের নাম দুলাল রায়। ধৃত শিলিগুড়ির ভক্তিনগর থানার ভানুনগরের বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে ইটাহার থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেলে আইসি গৌতম চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল ইটাহারের বিধিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক হাতবদলের আগেই ওই যুবককে পাকড়াও করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কালিয়াচক থেকে নিষিদ্ধ মাদক কিনে পুলিশের চোখে ধুলো দিতে বাসে হাতব্যাগে করে শিলিগুড়ির উদ্দেশে যাচ্ছিল। এরপর বাস থেকে ইটাহারে নেমে বিধিবাড়ি এলাকায় মোট মাদকের কিছু পরিমাণ আরেকজন ব্রাউন সুগার কারবারিকে বিক্রির উদ্দেশ্যে জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিল। পুলিশ গোপন সূত্রে বিধিবাড়ি এলাকায় ব্রাউন সুগার হাতবদলের খবর পায়। এরপর ইটাহার থানার ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী অফিসাররা বিধিবাড়ি এলাকায় হানা দিয়ে এক সন্দেহভাজন যুবককে আটক করে। এরপর তল্লাশি চালিয়ে ৩০৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। পাশাপাশি ওই যুবকের কাছ থেকে পাওয়া মোবাইল ও ওজন মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ।

Advertisement

বৃহস্পতিবার ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পেশ করে পুলিশ। তবে এই  ব্রাউন সুগার ওই যুবক কালিয়াচক থেকে কিনে ইটাহার ছাড়াও অন্য কোনো জায়গায় কিভাবে বিক্রি করত, আরও কারা কারা এই নিষিদ্ধ মাদক কারবারের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ জানায়, ধৃতের সাত দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ